ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। রবিবার সকাল ১০টা থেকে তিনি পর্যায়ক্রমে আদমদীঘি থানা, সান্তাহার ইউনিয়ন ভূমি অফিস এবং সান্তাহার বিপি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় পরিদর্শনকালে তিনি প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, আইসিটি কর্মকর্তা রোকনুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image
সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। রবিবার সকাল ১০টা থেকে তিনি পর্যায়ক্রমে আদমদীঘি থানা, সান্তাহার ইউনিয়ন ভূমি অফিস এবং সান্তাহার বিপি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় পরিদর্শনকালে তিনি প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, আইসিটি কর্মকর্তা রোকনুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত