ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় থানা ও ফাঁড়ির বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাতে ডিউটিতে থাকা অবস্থায় মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, থানাধীন গোতাশিয়া খোটমোড়া এলাকায় একটি মুদির দোকানের সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করছে। সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ খোকন মিয়া (৪০), পিতা—মৃত সামেদ আলী, সাং—খোটমোড়া, গোতাশিয়া-কে আটক করে। এ সময় তার কাছ থেকে আনুমানিক ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মনোহরদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মনোহরদী উপজেলায় মাদক নির্মূলে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image
ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় থানা ও ফাঁড়ির বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাতে ডিউটিতে থাকা অবস্থায় মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, থানাধীন গোতাশিয়া খোটমোড়া এলাকায় একটি মুদির দোকানের সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করছে। সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ খোকন মিয়া (৪০), পিতা—মৃত সামেদ আলী, সাং—খোটমোড়া, গোতাশিয়া-কে আটক করে। এ সময় তার কাছ থেকে আনুমানিক ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মনোহরদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মনোহরদী উপজেলায় মাদক নির্মূলে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত