ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি: নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ। সম্প্রতি তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার এ নিয়োগে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও নেতাকর্মীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে নরসিংদী জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। প্রতিক্রিয়ায় মহসীন হোসাইন বিদ্যুৎ বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। নরসিংদীর সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।” তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image
ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি: নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ। সম্প্রতি তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার এ নিয়োগে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও নেতাকর্মীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে নরসিংদী জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। প্রতিক্রিয়ায় মহসীন হোসাইন বিদ্যুৎ বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। নরসিংদীর সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।” তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত