ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে এক মুদি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নম্বর শেরকোল ভাটো পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। অভিযানকালে ‘আশা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মোঃ আলতাফ হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৯ ব্যারেল ডিজেল, ২ ব্যারেল পেট্রোল, ৫ ব্যারেল অকটেন ও ২ ব্যারেল মবিল জব্দ করা হয়। অবৈধভাবে এসব তেল মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image
মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে এক মুদি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নম্বর শেরকোল ভাটো পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। অভিযানকালে ‘আশা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মোঃ আলতাফ হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৯ ব্যারেল ডিজেল, ২ ব্যারেল পেট্রোল, ৫ ব্যারেল অকটেন ও ২ ব্যারেল মবিল জব্দ করা হয়। অবৈধভাবে এসব তেল মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত