ঢাকা    শুক্রবার, ১৫ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

সান্তাহার জংশন ষ্টেশনের ওভার ব্রীজের নির্মাণ কাজ বন্ধ : যাত্রীদের চরম দুর্ভগ

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে নতুন করে শুরু হওয়া ওভার ব্রীজের (পদচারি সেতু) নির্মাণ কাজ টাকা সংকটের কারনে বন্ধ রয়েছে। ১৮৭৮ সালে সান্তাহার জংশন ষ্টেশন নির্মাণ হওয়ার পর গত বছর ষ্টেশনের ব্রড গ্রেজ লাইনের পুরাতন ওভার ব্রীজটি ভেঙে নতুন করে ওভার ব্রীজের নির্মাণ কাজ শুরু হয়। রজলীন কনন্সট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ওভার ব্রীজ নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছেন। প্রায় এক বছর আগে শুরু হওয়া ওভার ব্রীজের নির্মাণ কাজ চলতি বছরের ফেব্রয়ারী মাসের প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রাতিষ্ঠান নিদ্রীষ্ট সময়ের মধ্যে তাঁদের কাজ শেষ করতে পারেননি। রেলওয়ে ব্রীজ সেকশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, নির্মান ঠিকাদারের আবেদনের প্রেক্ষিতে নতুন করে সময় বৃদ্ধি করা হয়েছে। সংশিষ্ট মন্ত্রনালয় থেকে অর্থ ছাড় না হওয়ার কারনে ঠিকাদার তার নির্মাণ কাজ চালিয়ে যেতে পারছেন না বলে ওই বিভাগ সূত্রে দাবি করা হয়েছে। এদিকে ওভার ব্রীজের কাজ শেষ না হওয়ায় ট্রেন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতি দিন শত শত যাত্রীকে রেললাইনের মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পাকশী বিভাগের রেলওয়ে ব্রীজ সেকশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ওভার ব্রীজের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৭৭ লাখ টাকা। গত বছরের প্রথম দিকে ওভার ব্রীজটির নির্মাণ কাজ শুরু করা হয়। রজলীন কনন্সট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ওভার ব্রীজ নির্মাণ কাজের দায়িত্ব পেয়ে নির্মাণ কাজ শুরু করেন। শুরুতে ওভার ব্রীজের নির্মাণ কাজে গতি থাকলেও বর্তমানে কাজ বন্ধ রয়েছে। স্বল্প সংখ্যক নির্মাণ শ্রমিককে ব্রীজের নির্মাণ কাজ চালিয়ে গেলেও ঈদের আগে থেকে কাজ একেবারে বন্ধ রয়েছে । এদিকে ওভার ব্রীজটি সময় মত নির্মিত না হওয়ায় ট্রেন যাত্রীদের রেললাইনের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে । প্রতিদিন সান্তাহার জংশন ষ্টেশনের ওপর দিয়ে প্রায় ৪২টি ট্রেন চলাচল করে। এই সমস্ত ট্রেনের যাত্রীরা আগে ওভার ব্রীজ ব্যবহার করতো কিন্তু বর্তমানে ওভার ব্রীজ না থাকায় সকল যাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। গতকাল রোববার ষ্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের থাকার অফিস তালাবদ্ধ। সন্ধান করেও কোন শ্রমিকের দেখা মেলেনি। ট্রেন যাত্রী রাজু আহমেদ বলেন, চাকুরীর কারনে আমাকে প্রতিদিন সান্তাহার জংশন ষ্টেশন থেকে আত্রাই যেতে হয়। তিনি বলেন, প্রায় এক বছর ধরে ওভার ব্রীজের নির্মাণ কাজ চলছে, কিন্তু কাজ শেষ হচ্ছে না । ওভার ব্রীজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে রেলওয়ে পাকশী বিভাগের উর্ধতন উপ-সহকারি প্রকৌশলী হাসান আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি কাজের সময় বর্ধিত করার বিষয়টি স্বীকার করে বলেন, ফান্ডের কারনে ঠিকাদার কাজ করতে পারছেন না। এ পর্যন্ত যে সকল কাজ হয়েছে তার সিংহভাগ ঠিকাদার নিজস্ব তহবিল থেকে করেছেন। তবে তিনি বলেন, অর্থের বিষয়টির পাশাপাশি ঈদের ছুটির পর সময় মত শ্রমিকরা কাজে যোগ না দেওয়ার বিষয়টি রয়েছে। একই মত প্রকাশ করে সান্তাহার জংশন ষ্টশনের ষ্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, নির্মাণ কাজ কেন বন্ধ রয়েছে তা খোঁজ নিয়ে দেখা হবে। এ বিষয়ে মুঠোফোনে রজলীন কনন্সট্রাকশনের ঠিকাদার মিষ্টার রিডারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফান্ড সমস্যার বিষয়টি স্বীকার করে বলেন, ওভার ব্রীজের প্রায় ৮০ থেকে ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। র্নিমাণ ব্যায় ২ কোটি ৭৭ লাখ টাকার মধ্যে এ পর্যন্ত মাত্র ১০ লাখ টাকা চলমান বিল পেয়েছেন ঠিকাদার। ঠিকাদার আরও বলেন, আমি যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে এ পর্যন্ত নিজস্ব অর্থ ব্যায় করে কাজ করেছি বাঁকি কাজ শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি ।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ১৫ মে ২০২৬

সান্তাহার জংশন ষ্টেশনের ওভার ব্রীজের নির্মাণ কাজ বন্ধ : যাত্রীদের চরম দুর্ভগ

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত