ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ ২ জন আটক, আদালতে প্রেরণ

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে এসআই মোঃ শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হাতিরদিয়া বাজার এলাকায় অবস্থানকালে তথ্য পান—দৌলতপুর ইউনিয়নের কোচের চর গ্রামের একটি ব্রিক ফিল্ড সংলগ্ন বস্তির কক্ষে মাদক ক্রয়-বিক্রয় চলছে। সংবাদ পেয়ে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন—আমিনুল ইসলাম (৩০), পিতা: মোশারফ, গ্রাম: দৌলতপুর এবং ফাহিম (১৯), পিতা: মোঃ ওমর ফারুক, গ্রাম: কোচের চর; উভয়েই দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা। তল্লাশিকালে আমিনুল ইসলামের কাছ থেকে ৮ পিস এবং ফাহিমের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা জব্দ করেছে পুলিশ। পরে আটককৃতদের থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মনোহরদী থানার ওসি মোঃ শাহিনুল ইসলাম বলেন, “মনোহরদী থানা এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত জরুরি।

ভিশন বাংলা ২৪

শনিবার, ১৬ মে ২০২৬

মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ ২ জন আটক, আদালতে প্রেরণ

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image
ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে এসআই মোঃ শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হাতিরদিয়া বাজার এলাকায় অবস্থানকালে তথ্য পান—দৌলতপুর ইউনিয়নের কোচের চর গ্রামের একটি ব্রিক ফিল্ড সংলগ্ন বস্তির কক্ষে মাদক ক্রয়-বিক্রয় চলছে। সংবাদ পেয়ে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন—আমিনুল ইসলাম (৩০), পিতা: মোশারফ, গ্রাম: দৌলতপুর এবং ফাহিম (১৯), পিতা: মোঃ ওমর ফারুক, গ্রাম: কোচের চর; উভয়েই দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা। তল্লাশিকালে আমিনুল ইসলামের কাছ থেকে ৮ পিস এবং ফাহিমের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা জব্দ করেছে পুলিশ। পরে আটককৃতদের থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মনোহরদী থানার ওসি মোঃ শাহিনুল ইসলাম বলেন, “মনোহরদী থানা এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত জরুরি।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত