ঢাকা    শুক্রবার, ২২ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

নরসিংদীতে তুচ্ছ কারণেই বেধড়ক প্রহার: মাদরাসার শিক্ষক গ্রেফতার

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি: নরসিংদী শহরের ভেলানগর এলাকায় গোসল না করার অজুহাতে মোজাহিদ নামের এক শিশু শিক্ষার্থীকে পৈশাচিকভাবে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক নাজমুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভেলানগর জেলখানা মোড়ে অবস্থিত ‘মাদরাসতুল আবরার আরাবিয়্যাহ’ নামক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক নাজমুল ইসলাম তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শিশু শিক্ষার্থী মোজাহিদকে নির্মমভাবে প্রহার করেন। মারধরের ফলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সহপাঠী ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাসহ নরসিংদীজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও নিন্দার ঝড় বইতে থাকে। এলাকাবাসীর অভিযোগ, “শিক্ষার পরিবেশে এমন বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” ভুক্তভোগী শিশুর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে। নরসিংদী জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত শিশু মোজাহিদ চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। জনমতের প্রতিক্রিয়া: “শিক্ষকের দায়িত্ব শিশুদের সঠিক পথে গড়ে তোলা। সেখানে এমন অমানবিক নির্যাতন মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ২২ মে ২০২৬

নরসিংদীতে তুচ্ছ কারণেই বেধড়ক প্রহার: মাদরাসার শিক্ষক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত