ঢাকা    রোববার, ২৪ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পরপরই পাল্টা শর্ত জুড়ে দেয় ইরান। সেখানে লেবাননে হামলা করার বিষয়েও নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। কিন্তু বুধবার এই শর্ত ভঙ্গ করে দেশটিতে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলকে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

আল-জাজিরার এক প্রতিবেদনে ইরানের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননে ইসরায়েল ব্যাপক হামলা চালিয়েছে। এর জবাবে ইরান ইসরায়েলকে শাস্তি দেবে।’

কারণ মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলকে এই শান্তি চুক্তির অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

ইসরায়েলকে সতর্ক করে ওই কর্মকর্তা বলেন, ‘দেশটি প্রতিশ্রুতি ভাঙার জন্য সুপরিচিত। যা খুব সহজেই প্রতিহত করা সম্ভব।’

ইরানি বার্তা সংস্থা ফার্সের এক প্রতিবেদনে একটি সামরিক সূত্র জানায়, শান্তিচুক্তি লঙ্ঘন করার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে একটি জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। যা দেশটিতে একটি হামলার দিকে ইঙ্গিত দিচ্ছে।

এর আগে ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের ‘বোমাবর্ষণ ও হামলা’ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প।

তিনি জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে, যখন ইরান অবিলম্বে ‘সম্পূর্ণ এবং নিরাপদভাবে’ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।

তবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দেওয়া ১০টি শর্তের শেষ দফায় লেবাননসহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করতে বলা হয়েছে। যার সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইসরায়েল।

ভিশন বাংলা ২৪

রোববার, ২৪ মে ২০২৬

যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত