ঢাকা    রোববার, ২৪ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি: নরসিংদীতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে দুইটি প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম ধরা পড়ায় মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) নরসিংদী জেলার গ্যাস রোড এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে গ্যাস রোডে অবস্থিত মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতাল এবং বাসাইল এলাকায় অবস্থিত রেনেসাঁ ট্রমা সেন্টার-এ সেবার মান ও আইনানুগ কার্যক্রম পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, উভয় প্রতিষ্ঠানেই গুরুতর অনিয়ম, অব্যবস্থাপনা এবং ভোক্তা অধিকার পরিপন্থী কার্যক্রম বিদ্যমান রয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতালকে ১ লাখ টাকা এবং রেনেসাঁ ট্রমা সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৩ লাখ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশ, র‍্যাব, আনসার ও জেলা হাসপাতাল।

ভিশন বাংলা ২৪

রোববার, ২৪ মে ২০২৬

বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি: নরসিংদীতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে দুইটি প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম ধরা পড়ায় মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) নরসিংদী জেলার গ্যাস রোড এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে গ্যাস রোডে অবস্থিত মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতাল এবং বাসাইল এলাকায় অবস্থিত রেনেসাঁ ট্রমা সেন্টার-এ সেবার মান ও আইনানুগ কার্যক্রম পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, উভয় প্রতিষ্ঠানেই গুরুতর অনিয়ম, অব্যবস্থাপনা এবং ভোক্তা অধিকার পরিপন্থী কার্যক্রম বিদ্যমান রয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতালকে ১ লাখ টাকা এবং রেনেসাঁ ট্রমা সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৩ লাখ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশ, র‍্যাব, আনসার ও জেলা হাসপাতাল।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত