ঢাকা    বুধবার, ০৬ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

বেলাবোতে মসজিদে তালা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি এলাকায় একটি মসজিদে তালা লাগানোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় মুসল্লিরা দ্রুত মসজিদটি খুলে দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে ওই মসজিদে নামাজ আদায় হয়ে আসছিল। কিন্তু হঠাৎ একটি পক্ষ জোরপূর্বক মসজিদে তালা লাগিয়ে মুসল্লিদের প্রবেশে বাধা সৃষ্টি করে। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

বক্তারা আরও জানান, প্রায় সাত বছর ধরে দায়িত্ব পালন করে আসা মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ মুজাহিদকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। বিষয়টি ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলেও তারা উল্লেখ করেন।

অভিযোগে বলা হয়, একটি প্রভাবশালী মহল পুলিশের সহায়তায় মসজিদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। পাশাপাশি মসজিদের জমি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করা হয়।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মসজিদ খুলে দেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিশন বাংলা ২৪

বুধবার, ০৬ মে ২০২৬

বেলাবোতে মসজিদে তালা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি এলাকায় একটি মসজিদে তালা লাগানোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় মুসল্লিরা দ্রুত মসজিদটি খুলে দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে ওই মসজিদে নামাজ আদায় হয়ে আসছিল। কিন্তু হঠাৎ একটি পক্ষ জোরপূর্বক মসজিদে তালা লাগিয়ে মুসল্লিদের প্রবেশে বাধা সৃষ্টি করে। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

বক্তারা আরও জানান, প্রায় সাত বছর ধরে দায়িত্ব পালন করে আসা মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ মুজাহিদকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। বিষয়টি ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলেও তারা উল্লেখ করেন।

অভিযোগে বলা হয়, একটি প্রভাবশালী মহল পুলিশের সহায়তায় মসজিদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। পাশাপাশি মসজিদের জমি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করা হয়।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মসজিদ খুলে দেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত