ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল ভুরুঙ্গামারী থানা পুলিশ

কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক প্রতিরোধে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে ভুরুঙ্গামারী থানা। একইসাথে শ্রেষ্ঠ সার্কেল এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবেও পুরস্কার পেয়েছেন দুই কর্মকর্তা।

বুধবার কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা সভা ও মাস্টার প্যারেডে এ পুরস্কার প্রদান করা হয়।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান ও জনসেবার মান বিবেচনা করে ভুরুঙ্গামারী থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয়। 

এছাড়াও শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কার পান সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হন ভুরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন।

পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার ফজলে রাব্বি। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার ফজলে রাব্বি বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে ভুরুঙ্গামারী থানার সদস্যরা যে দায়িত্বশীলতা দেখিয়েছে তা প্রশংসার দাবিদার। এই ধারা অব্যাহত রাখতে হবে।"

পুরস্কার পেয়ে ভুরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।

এই অর্জনে ভুরুঙ্গামারী উপজেলাবাসী গর্বিত এবং পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল ভুরুঙ্গামারী থানা পুলিশ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক প্রতিরোধে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে ভুরুঙ্গামারী থানা। একইসাথে শ্রেষ্ঠ সার্কেল এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবেও পুরস্কার পেয়েছেন দুই কর্মকর্তা।

বুধবার কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা সভা ও মাস্টার প্যারেডে এ পুরস্কার প্রদান করা হয়।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান ও জনসেবার মান বিবেচনা করে ভুরুঙ্গামারী থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয়। 

এছাড়াও শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কার পান সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হন ভুরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন।

পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার ফজলে রাব্বি। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার ফজলে রাব্বি বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে ভুরুঙ্গামারী থানার সদস্যরা যে দায়িত্বশীলতা দেখিয়েছে তা প্রশংসার দাবিদার। এই ধারা অব্যাহত রাখতে হবে।"

পুরস্কার পেয়ে ভুরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।

এই অর্জনে ভুরুঙ্গামারী উপজেলাবাসী গর্বিত এবং পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত