ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

মোংলায় সিম ক্লোন করে প্রতারণা, গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের মোংলায় বিকাশ ও নগদের ব্যবসায়ীদের ব্যবহৃত ব্যাবসায়িক সিম ক্লোন করে প্রতারণার মাধ্যমে প্রায় আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংঘবদ্ধ প্রতারকচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০ হাজার ৭৪০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ১১টি মোবাইল ফোন ও ২০টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের কনফারেন্স কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

তিনি জানান, মোংলা উপজেলার চিলা বাজার এলাকায় দুজন বিকাশ ও নগদ ব্যবসায়ীর ব্যাবসায়িক সিম ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র আধুনিক ডিজিটাল পদ্ধতিতে ক্লোনকৃত ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে বিকাশ ও নগদের তিনটি সিম উত্তোলন করে। পরে ওই সিম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণামূলক আর্থিক লেনদেন করা হয়। এভাবে চক্রটি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোট ২ লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা আত্মসাৎ করে।

তিনি আরো জানান, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে গত ১ জুলাই মোংলা থানায় মামলা করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। পরে জেলা পুলিশ ও এসআরবির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারণার সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সিমকার্ড পরীক্ষা করে প্রতারণামূলক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

পুলিশ সুপার আরো জানান, উদ্ধার করা আলামত এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে গ্রেপ্তারদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এছাড়া মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মোংলায় সিম ক্লোন করে প্রতারণা, গ্রেপ্তার ৯

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত