ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ভিশন বাংলা ২৪

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

আহ্সান হাবীব

মাগুরা সদর উপজেলার ভায়না মোড় ও ঢাকা রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে কনফেকশনারি, ফলের দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। অভিযানকালে ঢাকা রোড এলাকায় অবস্থিত মেসার্স লিটন ফল ভান্ডারে ফলের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, অতিরিক্ত লাভে ফল বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়সহ বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় মেসার্স রানা ফল ভান্ডারকে ৩৮ ধারায় ৩ হাজার টাকা, মেসার্স শহিদ ফল ভান্ডারকে ৩৮ ধারায় ৩ হাজার টাকা এবং মেসার্স রতন ফল ভান্ডারকে ৪৫ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভায়না মোড় এলাকায় অবস্থিত মেসার্স ফুডি চয়েস নামের একটি কনফেকশনারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রচুর মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয়। একই সঙ্গে উৎপাদন বা মেয়াদের তারিখবিহীন কেক বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৩৭ ও ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযান পরিচালনা করেন। এ সময় সার্বিক সহযোগিতা করেন মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ফয়েজুল কবির এবং মাগুরা জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত