ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
ভিশন বাংলা ২৪

কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলা গ্রহণ, দ্রুত বিচারের দাবিতে থানার সামনে বিক্ষোভ

কুমিল্লা থেকে রফিকুল ইসলাম

কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা কাউসার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কোতোয়ালি মডেল থানার সামনে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

নিহত কাউসার হত্যার ঘটনায় দায়ের করা মামলা শেষ পর্যন্ত গ্রহণ করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নিহতের স্বজন ও এলাকাবাসীর চাপের মুখে পুলিশ মামলাটি গ্রহণ করে বলে জানা গেছে।

মামলা গ্রহণের পরও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এ সময় এলাকাবাসী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এলাকাবাসীর দাবি, কাউসার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। আসামিদেরকে কিছুক্ষণের মধ্যে আদালতে প্রেরণ করা হবে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলা গ্রহণ, দ্রুত বিচারের দাবিতে থানার সামনে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা কাউসার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কোতোয়ালি মডেল থানার সামনে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

নিহত কাউসার হত্যার ঘটনায় দায়ের করা মামলা শেষ পর্যন্ত গ্রহণ করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নিহতের স্বজন ও এলাকাবাসীর চাপের মুখে পুলিশ মামলাটি গ্রহণ করে বলে জানা গেছে।

মামলা গ্রহণের পরও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এ সময় এলাকাবাসী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এলাকাবাসীর দাবি, কাউসার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। আসামিদেরকে কিছুক্ষণের মধ্যে আদালতে প্রেরণ করা হবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত