ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ভিশন বাংলা ২৪

কুমিল্লায় ২৫ কেজি ধানশীষে ছয়মাস যাবত তৈরি প্রতিমা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজামণ্ডপ  গুলোতে চলছে ধর্মীয় আমেজের উৎসব।কুমিল্লার প্রতিটি পূজামণ্ডপ  সেজেছে আলোর ঝলকানি ও নিত্যনতুন সাজে। এবার কুমিল্লা জেলার ১৮ উপজেলায় মোট ৮৬০ টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং কুমিল্লা মহানগর এলাকায় রয়েছে ১৩১ পূজামণ্ডপ। যা গত বছরের  তুলনায় এবছর কুমিল্লায় মোট ৪২ পূজামণ্ডপ বেশি রয়েছে। শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে কুমিল্লায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা। জেলা পুলিশ, এসআরবি সিপিসি ১১ এর ২ টিম,ডিবি পুলিশ ও আনছার বাহিনীর সদস্যগণ সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করছেন।

কুমিলা জেলার ৮৬০ টি পূজামণ্ডপের মধ্যে সবচেয়ে বেশি ভক্তদের  নজর কেড়েছে জেলার লালমাই উপজেলার ২৫ কেজি ধান দিয়ে ৬ মাস যাবত তৈরি করা প্রতিমাগুলো।

লালমাইয়ের  ২৫ কেজি ধানের শিষে সাজানো দুর্গাপ্রতিমা ছয় মাসের প্রস্তুতিতে কৃষি ও গ্রামীণ ঐতিহ্যের অনন্য মেলবন্ধন।  কৃষকের মাঠজুড়ে দোল খাওয়া সোনালি ধানের শিষ এবার শোভা পাচ্ছে দুর্গাপ্রতিমার অবয়বে।  ২৫ কেজি ধানের শিষ দিয়ে সাজানো হয়েছে ছয়টি প্রতিমা। ব্যতিক্রমী এ আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় উৎসবের সঙ্গে কৃষি ও গ্রামীণ ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়েছেন। 

কুমিল্লার লালমাই উপজেলার একটি যুব সংগঠনের সদস্যরা।উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গৌর নিতাই সেবাশ্রম পূজামণ্ডপে ত্রিনয়নী যুব সংঘের উদ্যোগে তৈরি করা হয়েছে এ দুর্গাপ্রতিমা। প্রচলিত প্রতিমার চেয়ে ভিন্নধর্মী এ শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার কৃষি ও গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি।প্রতিমার মূল অবয়ব তৈরি করা হয়েছে মাটি দিয়ে। এরপর কয়েক ধাপে শরীরের বিভিন্ন অংশে বসানো হয়েছে পাকা ধানের শিষ। সোনালি ধানের আবরণে প্রতিমাগুলো পেয়েছে ব্যতিক্রমী রূপ। দূর থেকে দেখলে মনে হয় যেন সোনালি সাজে সেজেছেন দেবী দুর্গা ।

 প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন শিল্পী সঞ্জয় পাল ও তাঁর দল। দীর্ঘ প্রস্তুতি, ধৈর্য ও নিপুণ হাতের ছোঁয়ায় গড়ে তোলা হয়েছে প্রতিমাগুলো। আয়োজকগণ জানান, এ আয়োজনের প্রস্তুতি শুরু হয় প্রায় ছয় মাস আগে থেকেই। প্রতিমা সাজানোর কাজে শিল্পীদের পাশাপাশি সহযোগিতা করেছেন সংগঠনের সদস্যরাও।স্থানীয় মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে কৃষি নিবিড়ভাবে জড়িত। কৃষকের শ্রমে উৎপাদিত সোনালি ফসলের প্রতি সম্মান জানানো এবং গ্রামীণ ঐতিহ্যকে উৎসবের আয়োজনে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আয়োজকদের দাবি, সারাদেশে  প্রথমবারের মত ধানের শিষ দিয়ে দুর্গাপ্রতিমা সাজানোর এ ব্যতিক্রম ঘটনা আর কোথাও নেই।  ব্যতিক্রমী এ আয়োজন দেখতে পূজেতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসে ভিড় করছেন ।ধর্মীয় উৎসবের আবহে কৃষি, প্রকৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরার এ উদ্যোগ স্থানীয়ভাবে নতুন মাত্রা যোগ করেছে। ধানের শিষে সাজানো প্রতিমার মধ্য দিয়ে কৃষকের পরিশ্রম, বাংলার ঐতিহ্য ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে বলে মনে করছেন আয়োজকেরা।

সোমবার বিকালে  কুমিল্লা কোর্টের আইনজীবী তাপস চন্দ্র সরকার বলেন, লালমাই উপজেলায় ২৫ কেজি ধানের শীষ দিয়ে তৈরি প্রতিমাগুলো দর্শণার্থীদের কাছে অভাবনীয় সাড়া ফেলেছে। পূজো উপলক্ষে সবাই ওখানে প্রতিমাগুলোকে দেখতে যান শ্রদ্ধা নিবেদন করেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে কুমিল্লা মহানগর পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু এক প্রতিক্রিয়ার বলেন, ধানের শীষ দিয়ে প্রতিমা বানানো নিঃসন্দেহে এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। সাধারণত সব জায়গায় খড় মাটি দিয়ে প্রতিমা তৈরি করা হয় সেখানে ২৫ কেজি ধানের শীষ দিয়ে প্রতিমাকে সাজানো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কুমিল্লা লালমাইয়ের  প্রতিমা দেখতে  ধর্মের ভেদাভেদ ভুলে সবাই ভিড় করছেন।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

কুমিল্লায় ২৫ কেজি ধানশীষে ছয়মাস যাবত তৈরি প্রতিমা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত