সরাইলে ধ'র্ষণের মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
ব্রাহ্মণ বাড়িয়ার সরাইলে মাহফিলে যাওয়ার পথে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধ'র্ষ'ণের অভিযোগে দায়ের করা মা'মলার এজাহারভুক্ত ২ নম্বর আসা'মি নাঈম হোসেনকে (২২) ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রে'প্তা'র করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম তালুকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন এ ঘটনায় জড়িতদের গ্রে'প্তা'রে পুলিশ পুরোদমে অভিযান চালিয়ে যাচ্ছে। এমন নৃশংস ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রে'প্তা'র করা হবে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর সন্ধ্যায় সরাইল উপজেলার বাড়িউড়া এলাকার সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মাঠ থেকে ওই কিশোরীকে কৌশলে তুলে নিয়ে যাওয়ার অভি'যোগ ওঠে ছয়জনের বিরুদ্ধে। পরে বাড়িউড়া ও ইসলামাবাদ সড়কের মধ্যবর্তী বিলের পাশে নিয়ে তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যরা গত ১৫ অক্টোবর বিষয়টি জানতে পেরে কিশোরীকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।