মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাতিসংঘের ৩টি গুরুত্বপূর্ণ নির্বাচনে জয় পেল বাংলাদেশ

জাতিসংঘের ৩টি গুরুত্বপূর্ণ নির্বাচনে জয় পেল বাংলাদেশ

ভিশন বাংলা ডেস্কজাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসকের) সোমবারের নির্বাচনে তিনটি বড় বিজয় পেয়েছে বাংলাদেশ।

এতে বাংলাদেশ তিন বছরের জন্য ইউনিসেফ ও ইউএন-উইমেন এবং চার বছরের জন্য কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের (সিএসডব্লিউ) নির্বাহী বোর্ডের সদস্য হয়েছে।

নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন জানিয়েছে, নারী ও শিশুদের জীবনযাপনের উন্নয়ন ও অধিকার সুরক্ষায় এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নারী ক্ষমতায়নে অবদান রাখায় বাংলাদেশ ওই নির্বাচনে বিজয়ী হয়েছে।

১১ সদস্যের সিএসডব্লিউয়ের মেয়াদ ২০১৯ সাল থেকে আগামী চার বছর। এশিয়া প্রশান্ত মহাসগরীয় অঞ্চল থেকে বাংলাদেশ ও মালয়েশিয়া এটির সদস্য হয়েছে।

ইউনিসেফের নির্বাহী সদস্য পদে এ অঞ্চল থেকে নির্বাচিত হয়েছে বাংলাদেশ, মঙ্গোলিয়া ও পাকিস্তান। ২০১৯ সাল থেকে আগামী তিন বছর তারা এটিতে সদস্য হিসেবে থাকবে।

ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ, ভারত, মঙ্গোলিয়া, নেপাল ও সৌদি আরব।

বাংলাদেশ মিশন জানিয়েছে, জাতিসংঘের দুটি সংস্থার নির্বাহী সদস্য হওয়ার অর্থ হচ্ছে- তাদের কার্যক্রম ও তহবিল ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনায় বাংলাদেশ সক্রিয়া ভূমিকা রাখতে পারবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com