শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

ডি ভিলিয়ার্সের ঝোড়ো ব্যাটিংয়ে বেঙ্গালুরুর জয়

ডি ভিলিয়ার্সের ঝোড়ো ব্যাটিংয়ে বেঙ্গালুরুর জয়

ভিশন বাংলা ডেস্কটানা দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়াল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্সের মারকুটে ব্যাটিংয়ে তাদের দ্বিতীয় জয়টি এসেছে ৬ উইকেটে।

 শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে দারুণ শুরু করে স্বাগতিকরা। যদিও শ্রেয়াস আয়ার ও রিশভ পান্তর ফিফটিতে দিল্লি ৫ উইকেটে ১৭৪ রান করে। দুজনকে পাল্টা জবাব দিয়ে সফল ছিলেন ডি ভিলিয়ার্স। তার ব্যাটিং তাণ্ডবে ১৮ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান করে বেঙ্গালুরু।

এর আগে বেঙ্গালুরুর মাঠে টস হেরে ব্যাটিং করতে নেমে দিল্লি ৫ উইকেটে তুলে ১৭৪ রান। সর্বোচ্চ ৮৫ রান করেন রিশভ পান্ত। ৪৮ বলে ৬ চার ও ৭ ছক্কায় সাজান ইনিংসটি। এ ছাড়া শ্রেয়াশ আইয়ারের ব্যাট থেকে আসে ৫২ রানে। দুজন তৃতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়েন।

রিশভ ও শ্রেয়াশের ইনিংস আড়ালে চলে যায় ডি ভিলিয়ার্স কীর্তিতে। প্রোটিয়া ব্যাটসম্যান ১০ চার ও ৫ ছক্কায় ২৩০.৭৬ স্ট্রাইক রেটে ৯০ রানের ইনিংসটি সাজান। তাতেই জয় নিশ্চিত হয় বেঙ্গালুরুর। ২৬ বলে ৩০ রানে সাজঘরে ফেরেন বিরাট।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com