মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফের ‘পিছিয়েছে’ বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ

ফের ‘পিছিয়েছে’ বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ মহাকাশে উৎক্ষেপণের তারিখ ফের পেছানো হয়েছে। আগামী ৪ মে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণ করার কথা থাকলেও নতুন করে ৭ মে সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে।

 ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।

আজ বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট : সম্ভবনার মহাকাশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের কাছে যতটুকু তথ্য আছে, ৪ তারিখ যে উৎক্ষেপণের তারিখ, তা ঠিক থাকছে না। সম্ভব্য তারিখ হচ্ছে আগামী ৭ মে।’

মন্ত্রী বলেন, উৎক্ষেপণের সময়ে যে পরিবর্তন আসতে পারে, সে কথা আগেই জানানো হয়েছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কেনেডি সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে দেশের প্রথম স্যাটেলাইট।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com