ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ: মা-ছেলের পর না ফেরার দেশে বাবাও

নিজস্ব প্রতিবেদকরাজধানীর মিরপুরে গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনায় ছেলে ও মায়ের মৃত্যুর পর চিকিৎসাধীন বাবা মানিক মিয়া (৩৫) মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আজ সকালে চিকিৎসাধীন মানিক মিয়ার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির নিচতলায় গ্যাসলাইনে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হন। দগ্ধরা হলেন- মানিক মিয়া (৩৫), তার স্ত্রী মিনা (২৮) ও তাদের ৭ মাসের ছেলেসন্তান তামিম। রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে শিশু তামিমকে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। বুধবার দুপুরে মিনা বেগম মারা যান। বাবা মানিক মিয়ার বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ: মা-ছেলের পর না ফেরার দেশে বাবাও

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০১৮

featured Image
নিজস্ব প্রতিবেদকরাজধানীর মিরপুরে গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনায় ছেলে ও মায়ের মৃত্যুর পর চিকিৎসাধীন বাবা মানিক মিয়া (৩৫) মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আজ সকালে চিকিৎসাধীন মানিক মিয়ার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির নিচতলায় গ্যাসলাইনে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হন। দগ্ধরা হলেন- মানিক মিয়া (৩৫), তার স্ত্রী মিনা (২৮) ও তাদের ৭ মাসের ছেলেসন্তান তামিম। রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে শিশু তামিমকে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। বুধবার দুপুরে মিনা বেগম মারা যান। বাবা মানিক মিয়ার বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত