ঢাকা    শুক্রবার, ০৫ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

তিনদিনের সফরে বিকেলে অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকতিনদিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়া যাচ্ছেন। সিডনিতে অনুষ্ঠেয় গ্লোবাল সামিট অন ওমেন সম্মেলনে যোগ দিতে বিকেলে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ত্যাগ করবেন তিনি। এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট এ্যাতিফেত জাহজাগারকে মর্যাদাপূর্ণ গ্লোবাল ওমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ দেয়া হবে। বিশ্বব্যাপী নারী নেতাদের ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়াবলী-সংক্রান্ত এটি বাৎসরিক সম্মেলন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে জানা গেছে, শুক্রবার সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) তারা এই এওয়ার্ড গ্রহণ করবেন। শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হচ্ছে। এছাড়া এবারের সম্মেলনে শেখ হাসিনা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্তকরণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন। সিডনিতে অবস্থানকালে তিনি অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন। অস্ট্রেলিয়া সফরকালে প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং ২৮ এপ্রিল হোটেল সোফিটেলে একটি পাবলিক ফাংশনে যোগ দেবেন। আগামী ২৯ এপ্রিল দেশের উদ্দেশে অস্ট্রেলিয়া ত্যাগ করবেন তিনি। পরের দিন তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ০৫ জুন ২০২৬

তিনদিনের সফরে বিকেলে অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত