সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
না ফেরার দেশে কবি-ঔপন্যাসিক মোস্তফা মীর

না ফেরার দেশে কবি-ঔপন্যাসিক মোস্তফা মীর

নিজস্ব প্রতিবেদক: না ফেরার দেশে পাড়ি জমালেন সত্তর দশকের স্বনামধন্য কবি, ঔপন্যাসিক ও অনুবাদক মোস্তফা মীর। বুধবার দিবাগত রাত ২টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবির পারিবারিক সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে মোস্তফা মীরকে সোমবার গণস্বাস্থ্য হাসাপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিকেলেই তাকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়।

সত্তর দশকে বাংলা কবিতাকে যারা জনপ্রিয় করে তোলেন মোস্তফা মীর তাদের অন্যতম। তার জন্ম ১৯৫২ সালে, রাজবাড়ী জেলার বড়-লক্ষ্মীপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে মোস্তফা মীর মাস্টার্স করেছেন ১৯৭৬ সালে। কর্মজীবনে একাধিকবার পেশা বদল করেছেন এবং একটি বেসরকারি সংস্থায় ১৮ বছর যুক্ত ছিলেন সম্পাদনাকর্মের সঙ্গে। আজন্ম উদাসীন ও প্রচারবিমুখ এই কবির কাব্যগ্রন্থের সংখ্যা মাত্র পাঁচটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com