সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এসএসসি’র ফল পুনর্নিরীক্ষণ ৭ মে থেকে

এসএসসি’র ফল পুনর্নিরীক্ষণ ৭ মে থেকে

২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে। ফল পুনর্মূল্যায়ন করতে চাইলে এর সুযোগ রয়েছে।

আগামী ৭ মে শুরু হবে ফল পুনর্নিরীক্ষণের আবেদন কার্যক্রম। ১৩ মে পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। পরবর্তী ১৫ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

যেভাবে আবেদন করা যাবে:
মোবাইল ফোন অপারেটর টেলিটক থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে। ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে সেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ২৫০ টাকা ফি দিতে হবে। একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে। এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

প্রসঙ্গত, এবার ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১৫ লাখ ৭৪ হাজার ১০৪ জন। রোববার সকাল ১০টার দিকে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

১০ শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৭৭.৭৭ শতাংশ, যা গত বছর ছিল ৮০.৩৫ শতাংশ। কমেছে ২.৫৮ শতাংশ। এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। যা গত বছর ছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com