সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ্যে ‘অসভ্যতা’ বাসে, প্রিয়াঙ্কার সাহসী উদ্যোগ

প্রকাশ্যে ‘অসভ্যতা’ বাসে, প্রিয়াঙ্কার সাহসী উদ্যোগ

মেয়েটির নাম প্রিয়াঙ্কা দাস। বাসে বাড়িতে ফিরছিলেন। কিন্তু পাশের যাত্রী করছিলেন অসভ্যতা। প্রকাশ্য বাসে সাহায্য চেয়েও পাননি প্রিয়াঙ্কা। কৌশলে ধারণ করেন সেই ‘অসভ্যতা’র ভিডিও। ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অর্ধকোটির বেশি মানুষ ভিডিওটি দেখে। এরপর টনক নড়ে কলকাতা পুলিশের।

প্রিয়াঙ্কা বলেন, আমি আর আমার এক বন্ধু আজ সকালে নাগা হেদুয়া থেকে বাড়ির পথে ফিরছিলাম বাসে। হঠাত বাসের মধ্যে দেখি এই লোকটি আমাদের দিকে তাকিয়ে অভদ্রতা করছে সবার সামনে। তবুও কেউ কোনো প্রতিবাদ জানালো না না। শেষমেষ কনডাক্টরকে বলতে কন্ডাক্টর হেসে বলে ‘কী  করবো বলুন কার মনে কী আছে কি করে বুঝবো?’

তিনি বলেন, আমি চিৎকার করলাম বাসে, উনাকে ধরুন উনি আমাদের সাথে অভদ্রতা করছেন, কেউ একটাও প্রতিবাদ করলো না। এই ঘটনা ১৫ দিন আগেও ঘটেছিল তখন ভয় পেয়ে গিয়েছিলাম। তাই প্রতিবাদ করিনি। এখন করলাম। বিচার চাই।

প্রিয়াঙ্কা বলেন, এর আগের দিন এরচেয়েও বাজেভাবে অভদ্রতা করেছিল। সেদিন প্রতিবাদ ছিল না। আজ প্রমাণ নিয়ে এসেছি।

প্রিয়াঙ্কা দাস জানান, সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়ার পর কলকাতা পুলিশ এগিয়ে আসে। এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে প্রিয়াঙ্কার এই সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com