মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
কোটা সংস্কার: প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন, শিগগিরই সিদ্ধান্তের আশা

কোটা সংস্কার: প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন, শিগগিরই সিদ্ধান্তের আশা

ডেস্ক নিউজ: সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন আছে এবং এ বিষয়ে শিগগিরই একটি সিদ্ধান্ত পাওয়ার আশাপ্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

 

সচিবালয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার বৈঠকে কোটা নিয়ে কোনো আলোচনা হয়নি।

 

তিনি বলেন, কোটা সংস্কারের প্রজ্ঞাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্যাবিনেট সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং নারী কোটার বিষয়ে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

 

তিনি আরো বলেন, তবে আমি এখনো কোনো কাগজপত্র পাইনি। হয়তো কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবো। অবিলম্বে এই প্রজ্ঞাপন জারি কার্যকর করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com