শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল

ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকেই বেছে নিয়েছে বিএনপি।

সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল আরও বলেন, প্রার্থী হতে যে পাঁচজন মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন তারা সবাই যোগ্য। তবে এই নির্বাচনে জয়লাভ করার জন্য তাবিথই বেশি যোগ্য প্রার্থী। তাই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়ন পেয়ে তাবিথ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনী আইন মেনে এখনও কোনো ধরনের প্রচার শুরু করা হয়নি। শিগগিরই মেনিফেস্টো ঠিক করে গণমাধ্যমের সামনে আসবো।’

এর আগে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে বিএনপির পাঁচ প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। সোমবার তারা দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফরম জমা দেন।

সকাল সাড়ে ১০টায় প্রথম তাবিথ আউয়াল মনোনয়ন ফরম জমা দেন। পরে মনোনয়ন বোর্ডে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com