বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
৮ জুনের মধ্যে সব রাস্তা মেরামত করার নির্দেশ

৮ জুনের মধ্যে সব রাস্তা মেরামত করার নির্দেশ

ভিশন বাংলা নিউজ:  আগামী ৮ জুনের মধ্যে সব রাস্তার প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় দ্বিতীয় মেঘনা সেতুর নির্মাণ সাইটে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণবিষয়ক এক সভায় তিনি এ নির্দেশ দেন।

এ সময় তিনি বলেন, যেখানে রিপেয়ার (মেরামত) দরকার, সেটা এর মধ্যে করতে হবে। রাস্তা সংস্কারে উদাসীনতা সহ্য করা হবে না।

রাস্তা সংস্কারের ক্ষেত্রে বৃষ্টি যেন অজুহাত না হয়। বৃষ্টি হলেও কাজ শেষ করার ব্যবস্থা যেন রাখা হয়- সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশও দেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী ঈদযাত্রার পথে কোনোভাবেই যাতে বিশৃঙ্খলা বা যানজট না হয়, সেদিকে নজর রাখতে পুলিশ এবং সড়ক-মহাসড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানান।

এছাড়া পুলিশের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এমপি-মন্ত্রী হোক, যে কোনো ভিআইপি হোক, কোনো অবস্থাতেই রং সাইডে চলতে দেয়া হবে না। মুখের দিকে তাকাবেন না, ধরে ফেলবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা।

১৬ জুন ঈদ হতে পারে ধরে নিয়ে এবার রোজার ঈদের সরকারি ছুটি ঠিক করা হয়েছে ১৫-১৭ জুন। ঈদের ছুটি শুরুর কয়েক দিন আগে থেকেই মহাসড়কে শুরু হয়ে যাবে ঈদযাত্রার ভিড়।

ওবায়দুল কাদের বলেন, এবার রোজার ঈদ ঘিরে ৯ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের দিন, তার আগের চার দিন এবং পরের চার দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

তিনি বলেন, ঈদের চার দিন পর থেকে আবারও আগের নিয়মে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। এটি আমাদের সিদ্ধান্ত। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে কথা হয়েছে। হয়তো তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com