বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব
‘যাত্রী দুর্ভোগ কমাতে সড়কের খোঁড়াখুঁড়ি বন্ধ রাখা হবে’

‘যাত্রী দুর্ভোগ কমাতে সড়কের খোঁড়াখুঁড়ি বন্ধ রাখা হবে’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ যাত্রায় যাত্রীদের দুর্ভোগ কমাতে সড়কের খোঁড়াখুঁড়ি বন্ধ রাখা হবে। বিআরটিসির বাসের অগ্রিম টিকিট আগামী ৫ জুন হতে বিক্রি হবে। আর ঈদ স্পেশাল সার্ভিস ১৩ জুন হতে ঈদের আগের দিন পর্যন্ত দেওয়া হবে।

আজ সোমবার আসন্ন ঈদে যাত্রী পরিবহনে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিসসহ অন্য প্রস্তুতি নিয়ে কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সঙ্গে সভা শেষে এ তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ঢাকায় বিআরটিসির ৬টি বাস ডিপো এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর ৮টি ডিপোর মাধ্যমে ঢাকার আশপাশে ঈদ সার্ভিস প্রদান করা হবে। এ ছাড়াও ১১ টি ডিপো হতে ঈদ স্পেশাল সার্ভিস পরিচালিত হবে।

সাংবাদিকদের ওপর এক প্রশ্নের জাবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির স্বভাব হচ্ছে আদালতের কোনো রায় তাদের পক্ষে না গেলে আইন মানে না। বিচার মানে না। বিচার ব্যবস্থা মানে না। বেগম জিয়ার জামিন বিলম্বিত হওয়া আদালতের বিষয়। এখানে আমাদের কিছু করার নেই।

সভায় আরো উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়াসহ অন্য কর্মকর্তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com