মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
যুক্তরাষ্ট্রে ইমামসহ দুই বাংলাদেশি হত্যা: অস্কারের যাবজ্জীবন

যুক্তরাষ্ট্রে ইমামসহ দুই বাংলাদেশি হত্যা: অস্কারের যাবজ্জীবন

ডেস্ক নিউজ: ২০১৬ সালে নিউইয়র্কের কুইন্স এলাকায় একটি মসজিদের ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের অভিযোগে অস্কার মোরেলকে (৩৭) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউইয়র্কের কুইন্স আদালতের বিচারক বুধবার বিকেলে এই রায় দেন। তবে, এই হত্যাকাণ্ডের ‘মোটিভ’ কী ছিল তা জানা যায়নি।

ওই ঘটনায় নিহতরা হলেন ওজোন পার্কের আল ফারুক মসজিদের ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) ও সহকারী তারা উদ্দিনকে (৬৪)।
হত্যাকাণ্ডের প্রায় দুই বছর পর এই রায় ঘোষণা করা হলো।

২০১৬ সালের ১৩ আগস্ট দুপুর ১টা ৫০ মিনিটে জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে ওই দুজনকে হত্যা করে অস্কার মোরেল।
পুলিশ এই হত্যাকাণ্ডের একদিন পরেই অস্কার মোরেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com