রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি ম্যারাডোনা

হাসপাতালে ভর্তি ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার ডিয়াগো ম্যারাডোনাকে কলম্বিয়ার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ম্যারাডোনার হাঁটুতে সমস্যা আছে এবং সেখানে তার অস্ত্রোপচার করা হতে পারে।
ম্যারাডোনার চিকিৎসা করছেন জর্মন ওচোয়া নামে এক ডাক্তার। ১৭ বছর আগে এই চিকিৎসকই তার হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন।
চিকিৎসকরা বলছেন, ‘ম্যারাডোনার এক্স-রে থেকে শুরু করে সব ধরনের পরীক্ষাই হয়েছে। সব রিপোর্ট হাতে এলে আমরা ঠিক করব অস্ত্রোপচারের দরকার পড়বে কিনা। এমনিতে উনি ভালোই আছেন।’
রাশিয়া বিশ্বকাপে ম্যারাডোনাকে একটি ইতালীয় টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেবেন। গত চার মাস ম্যারাডোনা হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন বলে জানা গেছে। তাই বিশ্বকাপের আগেতিনি নিজেকে পুরোপুরি সুস্থ করতে কলম্বিয়া গিয়েছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com