ঢাকা    শুক্রবার, ২২ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

বিশ্বকাপের মাঝেই জেলের সাজা শুনলেন রোনালদো!

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবার কি পাকাপাকিভাবেই স্প্যানিশ লিগ ছাড়তে যাচ্ছেন? সম্ভাবনা খুব বেশি। কারণ এতদিনেও তার পিছু ছাড়ছে না স্পেনে কর ফাঁকির মামলা! চলতি রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগেই পর্তুগালের মহাতারকা জন্য খারাপ খবর এল। কর ফাঁকি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রোনালদো। তাকে ২ বছরের কারাদণ্ড এবং ১৬.৫ মিলিয়ন পাউন্ড জরিমানার সাজা দিয়েছে স্পেনের একটি আদালত। রোনালদো এই সাজা মেনে নিয়েছেন। স্পেনের নিয়ম অনুযায়ী, ২ বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সাধারণত জেলে যেতে হয় না। তবে রোনালদোর আইনজীবীরা স্পেনের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এর সমাধান সূত্র খোঁজার চেষ্টা করছেন বলে জানা গেছে। রোনালদো ছাড়াও আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা লিওনেল মেসির বিপক্ষেও স্পেনে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তার ২১ মাসের কারাদণ্ড এবং বিপুল অঙ্কের জরিমানা হয়। একই আইনের কারণে মেসিকেও জেলে যেতে হয়নি। তিনি শুধু জরিমানা দিয়েই রেহাই পান। রোনালদোর ক্ষেত্রেও তেমনই হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। উল্লেখ্য, গত বছরও কর ফাঁকির মামলায় আদালতে হাজিরা দিতে হয়েছিল রোনালদোকে। ওই সময় তিনি মিডিয়ার সামনে বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার সময় তাকে কখনই এমন ঘটনার শিকার হতে হয়নি! এবার শাস্তি পাওয়ার পর রোনালদোর রিয়াল মাদ্রিদে থাকা নিয়ে সংশয় সৃষ্টি হলো।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ২২ মে ২০২৬

বিশ্বকাপের মাঝেই জেলের সাজা শুনলেন রোনালদো!

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত