ঢাকা    বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

গাজীপুরের মানুষই আমার গার্ডিয়ান: জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক: ‘গাজীপুরের মানুষই আমার মালিক, তারাই আমার গার্ডিয়ান।’ কথাগুলো বলেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। আজ শুক্রবার গাজীপুর সিটি করপোরেশন এলাকায় এসব কথা বলেন তিনি। শুক্রবার সকালে জাহাঙ্গীর আলম মহানগরের ১৩ নং ওয়ার্ডের নাওজোড় থেকে প্রচার শুরু করেন। পরে তিনি ২০ নং ওয়ার্ডের মজলিশপুর,খলাপাড়া ও কলাবাগান এলাকায় গণসংযোগ করেন।জাহাঙ্গীর আলম বলেন, ‘যারা ৪০ বছরে এলাকার কিছু করে নাই, তারা এখানো কিছু করবে না।’ বিএনপির প্রার্থী প্রসঙ্গে জাহাঙ্গীর বলেন, ‘তিনি এখন নালিশী দল, নালিশী প্রার্থী, নালিশীভাবেই উনি চলছেন। এভাবে চলতে পারে না।’
জাহাঙ্গীর আরও বলেন, ‘আমি গাজীপুরের মানুষের কাছে বলেছি, আপনাদের সন্তান হিসেবে আমাকে এবং নৌকাকে ভোট দেন। আমি আপনাদের ক্লিন, গ্রিন এবং অত্যাধুনিক একটি শহর উপহার দিব।’বিএনপির হাসান উদ্দিন সরকার সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন,‘বিএনপির প্রার্থী হয়েই তারা সরকারকে দোষারোপ করার চেষ্টা করছে। তাদের প্রচেষ্টা হচ্ছে, নির্বাচন কমিশনার, আওয়ামী লীগ এবং সরকারকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায়।’এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

ভিশন বাংলা ২৪

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

গাজীপুরের মানুষই আমার গার্ডিয়ান: জাহাঙ্গীর আলম

প্রকাশের তারিখ : ২২ জুন ২০১৮

featured Image
নিজস্ব প্রতিবেদক: ‘গাজীপুরের মানুষই আমার মালিক, তারাই আমার গার্ডিয়ান।’ কথাগুলো বলেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। আজ শুক্রবার গাজীপুর সিটি করপোরেশন এলাকায় এসব কথা বলেন তিনি। শুক্রবার সকালে জাহাঙ্গীর আলম মহানগরের ১৩ নং ওয়ার্ডের নাওজোড় থেকে প্রচার শুরু করেন। পরে তিনি ২০ নং ওয়ার্ডের মজলিশপুর,খলাপাড়া ও কলাবাগান এলাকায় গণসংযোগ করেন।জাহাঙ্গীর আলম বলেন, ‘যারা ৪০ বছরে এলাকার কিছু করে নাই, তারা এখানো কিছু করবে না।’ বিএনপির প্রার্থী প্রসঙ্গে জাহাঙ্গীর বলেন, ‘তিনি এখন নালিশী দল, নালিশী প্রার্থী, নালিশীভাবেই উনি চলছেন। এভাবে চলতে পারে না।’
জাহাঙ্গীর আরও বলেন, ‘আমি গাজীপুরের মানুষের কাছে বলেছি, আপনাদের সন্তান হিসেবে আমাকে এবং নৌকাকে ভোট দেন। আমি আপনাদের ক্লিন, গ্রিন এবং অত্যাধুনিক একটি শহর উপহার দিব।’বিএনপির হাসান উদ্দিন সরকার সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন,‘বিএনপির প্রার্থী হয়েই তারা সরকারকে দোষারোপ করার চেষ্টা করছে। তাদের প্রচেষ্টা হচ্ছে, নির্বাচন কমিশনার, আওয়ামী লীগ এবং সরকারকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায়।’এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত