রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

শিরোপা জয়ের অনুভূতিটা ছুঁয়ে দেখতে চায় মেসি

শিরোপা জয়ের অনুভূতিটা ছুঁয়ে দেখতে চায় মেসি

ডেস্ক নিউজ : জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ। মাঠের পাশাপাশি পয়েন্ট টেবিলেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে ড্র আর হারের মধ্য দিয়ে অনেকটাই ব্যাকফুটে আসরের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে উঠা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অন্যদিকে, নিজেকে মেলে ধরতে পারেননি বর্তমান ফুটবলের অন্যতমে সেরা খেলোয়াড় ও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এ নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নাইজেরিয়ার বিপক্ষে নিজেদের টিকে থাকার লড়াইয়ে দল বাছাই করবেন মেসিরা। দলের ওপর কোচ হোর্হে সাম্পাওলির কোন নিয়ন্ত্রন থাকবে না ওই ম্যাচে। আর তাই মেসির ওপর এমনিতেই দায়িত্ব চলে আসে। ডেইল মেইলের খবর অনুযায়ী, আর্জেন্টিনা দলে নাকি এরই মধ্যে গতি এসে গেছে।

এসবের মাঝেই রবিবার ৩০ পেরিয়ে ৩১ বছরে পা দিয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর নিজের জন্মদিনেই জানালেন বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা। তিনি বলেন, ‘আমি বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না। এই কথা থেকেই অনেক কিছু বোঝা যায়। আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ কেমন তা এটা থেকেই বুঝে নেওয়ার কথা। আমার জন্যও তাই। বিশ্বকাপ জেতার স্বপ্ন আমার মধ্যে সবসময়ই ছিল। শিরোপাটা জয়ের অনুভূতি কেমন আমি তা ছুঁয়ে দেখতে চাই।’

বিশ্বকাপের ট্রফি জিতেছেন এমন স্বপ্ন দেখেন জানিয়ে মেসি বলেন, ‘আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে এমন এক মুহূর্তের কথা ভাবলেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। বিশ্বকাপ জয়ের উন্মাদনা কয়েক কোটি আর্জেন্টিনার মানুষকে আনন্দে ভাসাবে। সুতরাং আমি ওই স্বপ্নটা ছুড়ে ফেলতে চাই না।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com