শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সিলেট সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল

সিলেট সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল

স্টাফ রিপোর্টার: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকেই পুনরায় মেয়র প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজ বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয়।

বিএনপির সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীর ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক ২০১৩ সালে ১৫ জুন সিলেট সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হন।

এ বিষয়ে আজ রিজভী বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে আরিফুল হক চৌধুরীকে। তাকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com