সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুমার দীপ-এর কবিতা ‘পাখিটি আর উড়বে না’

কুমার দীপ-এর কবিতা ‘পাখিটি আর উড়বে না’

পাখিটি আর উড়বে না

পাখিটি আর উড়বে না কখনও
কোনোদিনও আর উড়বে না পাখিটি

আপনারা যারা—
আবার উড়বে বলে পাখিটিকে দেখতে এসেছেন
পাখিটির পক্ষ-বিপক্ষ নিয়ে কানাকানি করছেন
যারা ওকে আবার গাছের শাখায়, বনে বনে
গান গাইতে দেখবেন বলে আশা করছেন;
যারা ভাবছেন— কী আর এমন হবে!
সব বাধা পার করে
পাখিটি আবারও নীল আকাশে উড়ে বেড়াবে…

আপনাদের প্রত্যেকেকেই বলছি:
নিরাপদে ফিরে যান যার যার ঘরে
ফিরে গিয়ে নির্বিবাদে চুষতে থাকুন—
যার যার প্রিয়তম আঙুলের রেতঃ

আমি শেষবারের মতো বলছি:
পাখিটি আর উড়বে না; গাইবে না কোনোদিনও গান
ক্যানোনা, এই সোনার বাংলার বাগান
গাছে ভরা বটে; কিন্তু সেই গাছে গাছে
ফল নয়, ফলের মতোই দেখতে
অগণন শিশ্ন ঝুলে আছে;
নীল আকাশে— সাদা মেঘের পরিবর্তে
ভেসে বেড়াচ্ছে ডানা ভাঙা পাখিদের আর্তচিৎকার— এই শরতে

এই কথাগুলো যখন বলছি, হায়!
হয়তো আরও কোনো কোকিলের আলো নিভে যায়!

 

-সম্পাদক

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com