শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মানহানি মামলায় ব্যর্থ হয়ে মার্কিন পত্রিকা অফিসে ৫ খুন!

মানহানি মামলায় ব্যর্থ হয়ে মার্কিন পত্রিকা অফিসে ৫ খুন!

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী অ্যানাপোলিসে ‘ক্যাপিটাল গেজেট’ নামে একটি পত্রিকা অফিসে বন্দুকধারীর গুলিতে পাঁচজন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি অতীতে পত্রিকাটির বিরুদ্ধে একটি মানহানি মামলায় বিফল হন।

পুলিশ আক্রমণকারী বন্দুকধারী সন্দেহে সে ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। তাকে পত্রিকা অফিসেরই একটি ডেস্কের নিচে আত্মগোপনরত অবস্থায় পাওয়া যায়।

আটক ব্যক্তির নাম জ্যারোড ওয়ারেন র‌্যামোস। তিনি পত্রিকাটির বিরুদ্ধে ২০১২ সালে একটি মানহানি মামলা করেছিলেন। তবে সে মামলা পরবর্তীতে আদালতে খারিজ হয়ে যায়।

বৃহস্পতিবার বিকেলের দিকে অ্যানাপোলিসের অ্যানি আরুন্ডেল এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

ম্যারিল্যান্ড পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট রায়ানের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, হামলাকারীর আর কোনো সঙ্গী কিংবা সাহায্যকারী ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ এবং চারতলা ওই ভবনে কোনো বোমা রাখা হয়েছে কি না তাও খুঁজে দেখা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com