সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
চলে গেলেন ক্ষিপ্রগতির ফুটবলার ‘স্কুটার’ গফুর

চলে গেলেন ক্ষিপ্রগতির ফুটবলার ‘স্কুটার’ গফুর

ডেস্ক নিউজ: বন্ধ হয়ে গেল ‘স্কুটার’ গফুরের ইঞ্জিন। দীর্ঘ এক বছর রোগভোগের পর গতকাল নরসিংদীর নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সত্তরের দশকের এই ফুটবলার। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর আসল নাম আব্দুল গফুর ভূঁইয়া।

ফুটবল মাঠে ক্ষিপ্রগতির কারণে দর্শক-সমর্থকরা তাঁর নামের সঙ্গে যোগ করে দেয় ‘স্কুটার’ শব্দটি। খেলেছেন আবাহনী, বিজি প্রেস ও রহমতগঞ্জে। এক বছর ধরে নানা রোগে ভুগছিলেন তিনি। মাঝে একবার কিছুদিন কাটিয়ে গেছেন বারডেম হাসপাতালেও। দিন চারকে আগে তাঁর ডান পায়ে অস্ত্রোপচারও হয়। এর পর থেকেই তাঁর শরীরের অবস্থার অবনতি হতে থাকে এবং গতকাল চলে গেছেন না ফেরার দেশে। বাদ মাগরিব জানাজা শেষে নরসিংদীর পারিবারিক কবরস্থানে দাফন করা তাঁকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com