মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা

পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা

ডেস্ক নিউজ: ঢাকাই ছবির নবাগতা চিত্রনায়িকা রাকা বিশ্বাস। কিছুদিন আগেই একটি ছবি মুক্তি হয়েছে। চুক্তিবদ্ধ রয়েছেন আরো কয়েকটি ছবিতে। নতুন ছবির কাজ নয় রাকা আলোচনায় এলেন ভিন্ন কারণে। শাহীন নামের এক ব্যক্তিকে ভালোবাসতেন। সেই ব্যক্তির স্ত্রী-কন্যা দ্বারা মারধরের শিকার হয়েছেন বলে নিজেই জানিয়েছেন রাকা।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে নির্যাতনের চিহ্ন সম্বলিত কয়েকটি ছবিসহ রাকা লিখেছেন, এইভাবে শাহীনের পরিবার ও তার বৌ।  শাহীনকে কয়েকদিন মোবাইলে পাইনি, খুঁজতে গিয়েছিলাম তাই ওরা মেরে আমার এই হাল করেছে। শাহীনের বড় মেয়ে আমাকে বটি দিয়ে মারতে এসেছিল।

রাকার ফেসবুক পোস্ট থেকে জানা যায় শাহীন নামের ওই ব্যক্তির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যান। শাহীন তার অশান্তির কারণে পরিবার থেকে সরে আসবেন এমন শর্তেই নাকি রাকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গতকাল রাতে ফেসবুকে রাকা বিস্তারিত লিখেছেন।

রাকা ফেসবুকে লিখেছেন, আমার আব্বু নেই, তাই আমি পুলিশের কাছে না গিয়ে ফেসবুকেই আপনাদের জানিয়ে দিলাম। ভালোবেসে এই প্রতিদান পেলাম সত্যি আজ যা হয়েছে শাহীনের প্ল্যানিং-এ হয়েছে। আমাকে সিড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে অর্ধেক গিয়ে আটকে না গেলে আমি মারা যেতাম হয়তো।

শাহীন এক বছর আগে আমার পেছনে ঘুরে ঘুরে বিয়ে করার প্রমিজ করে আমাকে কনভিন্স করেছে। নিজের বৌ-মেয়ে সম্পর্কে অনেক বাজে কথা বলেছে। বলেছে সে সুখী নয়, মায়া হয়েছিল তাই ভালোবেসেছিলাম এটাই আমার অপরাধ?

রাকা বিশ্বাস শাহীন নামের ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত লিখেননি। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com