শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
আইন লঙ্ঘন করে উল্টো পথে বাণিজ্যমন্ত্রী, আটকে দিয়েছে শিক্ষার্থীরা

আইন লঙ্ঘন করে উল্টো পথে বাণিজ্যমন্ত্রী, আটকে দিয়েছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় বাসচাপায় দুই কলেজশিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে সড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে আটকা পড়লেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সড়কে আইন লঙ্ঘন করে উল্টো পথে যাওয়ার সময় বুধবার (০১ আগস্ট) দুপুরে শাহবাগের কাছে আটকে পড়েন প্রবীণ এই রাজনীতিক।

অর্থ এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সচিবালয় থেকে বাড়িতে ফেরার পথে আজ দুপুর পৌনে ২টার দিকে শাহবাগ থেকে বাংলামোটরের দিকে যাচ্ছিল মন্ত্রীর গাড়ি।

দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে গত কয়েক দিনের মতো এদিনও সেখানে অবস্থান নিয়ে ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা বিভিন্ন গাড়ির লাইসেন্স পরীক্ষা করে না পেলে গাড়ি আটকে দিচ্ছিল এবং চাবি নিয়ে যাচ্ছিল।

এই সময় উল্টোপথে মন্ত্রীর পতাকাশোভিত গাড়ি দেখে তা আটকে দেয় শিক্ষার্থীরা। সঙ্গে থাকা পুলিশ কর্মকর্তারা গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ করলে শিক্ষার্থীরা স্লোগান তোলে- ‘আইন সবার জন্য সমান’।

ঊনসত্তরের ছাত্রনেতা ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল গাড়ি থেকে নেমে আন্দোলনরত শিক্ষার্থীদের কথা বলার চেষ্টা করেন। তখন শিক্ষার্থীরা দুই শিক্ষর্থীর মৃত্যুর জন্য দোষিদের বিচার চেয়ে স্লোগান দিতে থাকে- ‘উই ওয়ান্ট জাস্টিস’।

মন্ত্রীর দেহরক্ষী ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের দেখা যায় শিক্ষার্থীদের বার বার অনুরোধ করতে, কিন্তু শিক্ষার্থীরা ‘আইন সবার জন্য সমান’ স্লোগান দিদে দিতে গাড়ির সামনে বসে পড়ে। তখন তোফায়েল ও তার নিরাপত্তায় থাকা পুলিশ গাড়ি ঘুরিয়ে শাহবাগের দিকে ফিরে যায়।

এই বিষয়ে তোফায়েল আহমেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত রোববার (২৯ জুলাই) দুপুরে ঢাকার বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব। একই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com