মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
পুলিশ সদস্যদের ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার নির্দেশ

পুলিশ সদস্যদের ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার নির্দেশ

ডেস্ক নিউজ: যেসব পুলিশ সদস্যদের গাড়ি আছে, তাদের ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার (০২ আগস্ট) দুপুরে তিনি এ নির্দেশ দেন।

বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন রাস্তায় গাড়িচালকের লাইসেন্স পরীক্ষা করে দেখছে শিক্ষার্থীরা। লাইসেন্সবিহীন চালকের গাড়ি আটকে দিচ্ছে তারা। এই পরিস্থিতিতে ডিএমপি পুলিশ কমিশনার এমন নির্দেশ দিলেন।

প্রসঙ্গত, দুই বাসের প্রতিযোগিতায় রবিবার কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো বেশ কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদে পঞ্চম দিনের মতো বৃহস্পতিবার সড়কে অবস্থান করছে শিক্ষার্থীরা। এদিন যানচলাচলে শিথিল হলেও গাড়ি এবং চালকদের কাগজপত্র পরীক্ষা করে দেখছেন তারা। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান করবে বলে জানিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com