মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাঁচটি বাস বুঝে পেল রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ

পাঁচটি বাস বুঝে পেল রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচটি বাস শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) উল্টোপাশে কলেজ কর্তৃপক্ষের কাছে বাসগুলো হস্তান্তর করা হয়। বাসচাপায় ওই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার্থী পরিবহনের জন্য এ বাস পাঁচটি দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া শিক্ষার্থী পরিবহনের জন্য একটি দ্বিতল বাস, তিনটি একতলা বাস ও একটি ৩০ আসন বিশিষ্ট কোস্টার উপহার হিসেবে হস্তান্তর করেন।

ঢাকা অঞ্চলের ক্যান্টনমেন্ট পাবলিক এবং ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক এবং লজিস্টিক এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসান কলেজের পক্ষ থেকে গাড়িগুলোর চাবি বুঝে নেন।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে শহীদ রমিজ উদ্দিন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com