শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
নারী কেবিন কুরু নিয়োগ দিচ্ছে সৌদি আরব

নারী কেবিন কুরু নিয়োগ দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: সড়কে গাড়ি চালানোর অধিকার পাওয়ার পর এবার বিমানের কেবিন কুরু হিসেবে কাজ করতে চলেছেন মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরবের নারীরা। ওই দেশের নারীদের এই পদে নিয়োগ দিচ্ছে ফ্লাইএডিল এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

প্রথম দফায় অন্তত ২০ জন সৌদি নারীকে এই পদে নিয়োগ দেয়া হবে। আর ফ্লাইএডিল এয়ারলাইন্সের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এটিই হবে সৌদি নারীদের কেবিন কুরু হিসেবে কাজ করার প্রথম দৃষ্টান্ত।
ফ্লাইএডিল গত মঙ্গলবার নারীদের কেবিন ক্রু হিসেবে নিয়োগের জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছে । ওই বিজ্ঞাপনে ২৩-৩০ বছর বয়সী সৌদি নারীদের কাছ থেকে দরখাস্ত চাওয়া হয়েছে। তবে এ পদে আবেদনকারীদের ইংরেজিতে ভালো দখল থাকতে হবে। পাশপাশি অভিজ্ঞতা থাকতে হবে গ্রাহক সেবা ও বিপণনেও। এই পদের জন্য প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদের প্রশিক্ষণ দেবে ওই এয়ারলাইন্স।
প্রসঙ্গত, সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সৌদিয়ারই অঙ্গ সংস্থা এই ফ্লাইএডিল এয়ারলাইন্স ।
সূত্র: মিডিল ইস্ট আই

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com