রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

ভিশন বাংলাঃ ওয়ানডে ২০১৯ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র সাত মাস বাকি। আগামী বছরের মে মাসে ইংল্যান্ডে বসছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। যে আসরে একটি ট্রফির জন্য লড়বে সেরা ১০টি দল। যে ট্রফি নিয়ে এত লড়াই, সেই ট্রফিটি বুধবার (১৬অক্টোবর) বাংলাদেশে পৌঁছেছে।

সকাল ১১টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মিরপুরে বিসিবি একাডেমির সামনে বিশ্বকাপের ট্রফিটি রাখা হবে। ফলে টাইগাররা ট্রফিটি দেখার সুযোগ পাবেন। জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে এখন মিরপুরে চলছে টাইগারদের অনুশীলন।

১৮ অক্টোবর ট্রফিটি রাজধানীর যমুনা ফিউচার পার্কে রাখা হবে। সেখানে সব ধরনের মানুষ ট্রফিটি দেখার সুযোগ পাবেন। ১৯ অক্টোবর সিলেটের ক্রিকেটপ্রেমীরা ট্রফিটি দেখার সুযোগ পাবেন। এদিন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাখা হবে ট্রফিটি। এরপর ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাখা হবে ট্রফিটি।

যেহেতু জিম্বাবুয়ে সিরিজের জন্য মিরপুর স্টেডিয়ামেই অনুশীলন চলছে মাশরাফিদের, তাই তারা ট্রফিটির কাছাকাছিই থাকবেন। একই সময়ে হয়তো মিডিয়ার মানুষজনেরও ট্রফি দেখার ও ফটোসেশন করার সুযোগটা হয়ে যাবে। এখানেই শেষ নয়। স্বচক্ষে এই ট্রফিটি দেখার সুযোগ থাকছে সাধারণ ক্রিকেটপ্রেমীদেরও।

ঢাকা, সিলেট আর চট্টগ্রাম-এই তিন শহরেই যাচ্ছে বিশ্বকাপ ট্রফিটি। ১৮ অক্টোবর ঢাকায় যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উম্মুক্ত থাকবে এটি। পরের দিন ১৯ অক্টোবর সিলেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com