মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আইয়ুব বাচ্চুর মরদেহ রাখা হবে শহীদ মিনারে

আইয়ুব বাচ্চুর মরদেহ রাখা হবে শহীদ মিনারে

ভিশন বাংলাঃ আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে আইয়ুব বাচ্চুর মরদেহ রাখা হবে।

আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে। হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে এ জানাজা হবে। আর শনিবার তার গ্রামের বাড়ি চট্টগ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইয়ুব বাচ্চুর পরিবারের সঙ্গে কথা বলে এই তথ্য জানান সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তিনি জানান, আইয়ুব বাচ্চুর সন্তানরা দেশের বাইরে আছেন। তারা কাল শুক্রবার দেশে আসবেন। পরদিন বাচ্চুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আইয়ুব বাচ্চু বহুদিন থেকে হৃদরোগে ভুগছেন। সাধারণ মানুষের চেয়েও কম রক্তচাপ ছিল তার হার্টের, সর্বনিম্ন ছিল ত্রিশের ঘরে। এই রোগটির নাম কার্ডিও-মাইওপ্যাথি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com