রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে নতুন চার মুখ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে নতুন চার মুখ

স্টাফ রিপোর্টার: মাহমুদউল্লাহকে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব চোট নিয়ে বাইরে থাকার কারনেই দলকে নেতৃত্ব দেবেন টেস্ট দলের নিয়মিত সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ।
এই সিরিজে থাকছে নতুন চমক। দেখা যাবে নতুন চার মুখ। আরিফুল হক, খালেদ আহমেদ, মোহাম্মদ মিঠুন ও নাজমুল ইসলাম অপু।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে বসে টেস্ট দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু
জানা যায়, টেস্ট দলে ডাক পেয়েছেন আরিফুল হক। এই অলরাউন্ডারের সঙ্গে জিম্বাবুয়ে সিরিজের টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ এবং ওয়ানডে দলে ক্রমেই উজ্জ্বল হতে থাকা মোহাম্মদ মিঠুন ও নাজমুল ইসলাম অপু।
টেস্টের বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৈয়দ খালেদ আহমেদ ও নাজমুল ইসলাম অপু।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com