রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’
শীতে ঠোঁটকে কোমল রাখার সহজ কিছু উপায়

শীতে ঠোঁটকে কোমল রাখার সহজ কিছু উপায়

ভিশনা বাংলা ডেস্কঃ এই শীতে ঠোঁট ফেটে যাওয়া কিংবা শুষ্কতা নিয়ে চিন্তার কোন কারণ নেই। একটু সচেতন হলে সহজেই ঠোঁটকে কোমল ও নমনীয় রাখা যায় । তাহলে দেখে নিন ঠোঁট সুস্থ রাখার পাঁচটি উপায়।

১. জ্বিব দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করবেন না। কম বেশি সবারই একটি বদ অভ্যাস আছে যখন ঠোঁট শুষ্ক হয় তখন আমরা জ্বিহবা দিয়ে লালা লেপে দিই এতে ঠোঁট আরো শুকিয়ে যায়।

২. ঠোঁটে লিপজেল বা ভেসিলিন ব্যবহারের ক্ষেত্রে ভালো ব্র্যান্ডকে প্রাধান্য দিন। অনেকেই যে কোনো ব্র্যান্ডের লিপজেল বা ভেসিলিন ব্যবহার করে থাকেন। মানহীন পণ্য ব্যবহারে ঠোঁটের ক্ষতির পাশাপাশি ঠোঁটের শুষ্কতার ভাব বেশ বেড়ে যায়। সূর্যরশ্মীর দ্বারা ক্ষতি হয় না এমন লিপজেল ব্যবহার করুন।

৩. প্রাকৃতিক উপায়ে ঠোঁটের শুকিয়ে যাওয়া বন্ধ করতে চাইলে প্রচুর পরিমাণে জল খান। এতে করে ঠোঁটের ত্বকে আর্দ্রতা বজায় থাকবে আর আপনি ঠোঁট শুকিয়ে যাওয়া থেকে মুক্তি পাবেন।

৪. মেয়েরা ঠোঁটে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। এতে করে ঠোঁটের অনেক ক্ষতি হয়। ঠোঁটের ত্বকের ক্ষেত্রে যদি ভাল প্রসাধনী ব্যবহার না করেন তবে ঠোঁট শুকিয়ে গিয়ে তা ফেটে যায় এবং আরো অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই ভাল কোনো ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করুন।

৫. ঠোঁটে যখন আঁইশ ওঠে তখন আস্তে আস্তে ঘষে মরা চামড়া উঠিয়ে দিন। কোমল-নমনীয় ঠোঁটের জন্য চিনি ও মধু দিয়ে পেস্ট তৈরি করে সপ্তাহ খানেক ব্যবহার করতে পারেন উপকার পাবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com