শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে ট্রাম্পের বিরোধ

এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে ট্রাম্পের বিরোধ

ভিশন বাংলা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। প্রেসিডেন্ট ট্রাম্পের ‘এসাইলাম পলিসি’র বিরুদ্ধে মঙ্গলবার রায় দেন একজন ফেডারেল জজ। এরপর ওই জজকে ‘ওবামা বিচারক’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি কড়া বক্তব্য দিয়েছেন।

জন রবার্টস বলেছেন, আমাদের কোনো ওবামা বিচারক নেই, ট্রাম্প বিচারক নেই, বুশ বিচারক নেই, ক্লিনটন বিচারক নেই। আমাদের যা আছে একদল উৎসর্গিত বিচক্ষণ বিচারক। তারা তাদের সর্বোচ্চ দিয়ে সম-অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন।

এদিকে, নিজের বক্তব্যের পক্ষে অটল রয়েছেন ট্রাম্প। তিনি প্রধান বিচারপতির মন্তব্যকে ভুল বলে অভিহিত করেছেন।

প্রসঙ্গত, এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কথা বললেন দেশটির প্রধান বিচারপতি।

সূত্র: বিবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com