ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

সারাদেশে উদযাপিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস

ভিশন বাংলা নিউজঃ ‘ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা’ এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে আজ বুধবার উদযাপিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৮।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রাপ্তদের সম্মাননা প্রদান, রোবো ওয়ার, পাজল গেম শো, দেশব্যাপী অনলাইন প্লাটফরমে রচনা প্রতিযোগিতা, দেশব্যাপী জেলা উপজেলায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত আলোচনা সভা।এ উপলক্ষে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় দেশের তথ্যপ্রযুক্তি সেক্টরে অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হবে।এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।এ ছাড়া একই স্থানে বিকেলে অনুষ্ঠিত হবে ‘সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনার এবং রোবো ওয়ার ও জাতীয় পর্যায়ে অনলাইন রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ও সাবেক আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমানসহ আইসিটি সেক্টরের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

ভিশন বাংলা ২৪

শনিবার, ০২ মে ২০২৬

সারাদেশে উদযাপিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত