রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

মাশরাফির হয়ে ভোট প্রার্থনা

মাশরাফির হয়ে ভোট প্রার্থনা

ক্রীড়া ডেস্কঃ বর্তমানে বাংলাদেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে ঢাকায় খেলার মাঠে লড়ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি খেলার মাঠে থাকলেও থেমে নেই তার নির্বাচনী প্রচারণা।

নড়াইল-২ আসনে মাশরাফিকে নির্বাচনে জয়ী করতে ইতোমধ্যে ভোটের মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীসহ নৌকা সমর্থকেরা।

নেতাকর্মীদের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন কিশোর-তরুণরা। মাশরাফি বলতে পাগল নড়াইলে শত শত তরুণ-তরুণীরা মাশরাফির জন্য ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। মাশরাফি খেলার মাঠে থাকুক, তারা মাশরাফির জন্য ভোট চাইবেন- এমনটাই জানালেন রাতুল নামের এক তরুণ।

মাশরাফির জন্য নির্বাচনী মাঠে নেমেছেন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা। পাশাপাশি ১৯৯৮ সালের এসএসসির বন্ধুরাও মাশরাফির জন্য বিভিন্ন এলাকায় যাচ্ছেন। এ লক্ষে প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মাশরাফির পক্ষে মতবিনিময়, গণসংযোগ, লিফলেট বিতরণ করেছেন তারা।

মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন জানালেন, খেলা শেষ করে চলতি মাসের ১৬-১৭ তারিখে নড়াইলে আসতে পারেন মাশরাফি। নড়াইলে এসে নির্বাচনী প্রচারে যাওয়ার কথা রয়েছে মাশরাফির।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com