মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আইনি ঝামেলা শেষে ফের উষ্ণতা ছড়ালেন প্রিয়া

আইনি ঝামেলা শেষে ফের উষ্ণতা ছড়ালেন প্রিয়া

বিনোদন ডেস্কঃ চোখের ইশারায় ঝড় তুলে দুনিয়া মাত করেছিলেন দক্ষিণী কন্যা প্রিয়া প্রকাশ ওয়ারিয়া । সহঅভিনেতা আব্দুল রউফের সঙ্গে তাঁর সেই ভিডিও হু হু করে ভাইরাল হয়ে যায়। আর সেই থেকে তিনি ‘উইংক গার্ল’ হিসেবেই পরিচিত।প্রিয়ার চাহনি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। পিছু নেয় অসংখ্য কাজের অফার, সেই সঙ্গে পোহাতে হয় ঝামেলাও। । অনেক বাছাইয়ের পর কাজ করলেও সম্প্রতি মালয়ালি ছবি ‘ওরু আদার লাভ’-এর একটি গানে অভিনয় করে আইনি ঝামেলায় জড়িয়ে যান প্রিয়া।ওই গানের কথা নিয়ে আপত্তি তোলে মুসলিমদের কয়েকটি গোষ্ঠী। তাদের দাবি, ওই গানের মাধ্যমে মুসলিম ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে।

পরে এ নিয়ে তেলঙ্গানার ফলকনুমা থানায় প্রিয়ার বিরুদ্ধে অভিযোগ করা হয়। পরিচালক ওমর লুলু এবং প্রযোজক জোসেফ ভি ইয়াপেনও অভিযুক্ত হন। পরিচালককে পাঠানো হয় আইনি নোটিস। অভিযুক্তরা সর্বোচ্চ আদালতে এ নিয়ে আবেদন জানাই ওই মামলায় প্রিয়াসহ ছবির পরিচালক এবং প্রযোজকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না আদলাত রায় দিয়েছে।অভিযোগ থেকে মুক্তি পাওয়ার আনন্দেই বোধহয় প্রিয়া প্রকাশ নতুন কিছু ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট দেন। বরাবরের মতো তা ভাইরাল হয়। বলিউডে বড় অভিনেত্রীদের মতই উষ্ণতা ছড়ায় ছবিগুলো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com